রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত রোগে মরলো ৬ হাজার মুরগী

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত রোগে আব্দুল বাতেন নামে এক খামারীর ৬ হাজার মুরগী মরে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিন নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

খামারী আব্দুল বাতেন জানান, তিনি গত ৫ বছর ধরে তার ৫ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বানিজ্যকভাবে মুরগী খামারের ব্যবসা করে আসছেন। গত দেড় মাস আগে তিনি ১০ হাজার কক মুরগী খামারে উঠান। মঙ্গলবার রাতে খামারের মুরগীর খাবার দিয়ে ঘুমাতে চলে যান। পরদিন সকালে উঠে দেখেন তার খামারের প্রায় ৬ হাজার মুরগী মরে গেছে। পরে তিনি মুরগীর ঔষধের ফার্মেসী গিয়ে আলাপ করলে তারা বলেন ঠান্ডা লাগার কারণে মুরগী গুলো মারা গেছে। মুরগী গুলো মরে যাওয়ায় তার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 March 2020

রূপগঞ্জে অজ্ঞাত রোগে মরলো ৬ হাজার মুরগী

www.narayanganjbarta24.com