নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

রূপগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত (৩০) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে নোয়াপাড়া এলাকায় শীতলক্ষা নদী থেকে এলাকাবাসী যুবতীর লাশ উদ্ধার করে বিশ্বরোড ক্লিনিকেয়ার হাসপাতালে আনলে সেখান থেকে রূপগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, শুক্রবার রাতে নোয়াপাড়া এলাকায় শীতলক্ষা নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বিশ্বরোড ক্লিনিকেয়ার হাসপাতালে নিয়ে আসে। পরে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে নারীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।  আত্মহত্যা করে থাকতে পারে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান এসআই।

About the author

SOFT PRO IT