রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে  চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক ও ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব-১ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায়, রবিবার র‌্যাব-১ এর সিপিসি-৩ এর  পূর্বাচল ক্যাম্প চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে রুপগঞ্জ থানার মামলা নং ০৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী (২৮) কে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে।

সে চনপাড়া পূনর্বাসন এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যা, আলোচিত আরজু আক্তার ধর্ষণ সহ সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক মামলার আসামী। তার সন্ত্রাসী কার্যকলাপ, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকীর কারণে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় বসবাসকারী সাধারণ জনগন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ চনপাড়া এলাকায় আধিপত্য বজায় রেখে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

About the author

SOFT PRO IT