নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে নারীর গলিত লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রুপগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকাল ৫টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার শীতলক্ষা নদীর পার থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটি পচে বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।

রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আনুমানিক ১০/১২ দিন আগে কে বা কারা নারীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্য বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছ। এ ঘটনায় রুপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT