রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে দু:স্থদের মাঝে জেলা যুবদলের গোশত বিতরণ

রুপগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে দু:স্থদের মাঝে জেলা যুবদলের গোশত বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে জেলা যুবদল এর উদ্যোগে দু:স্থদের মাঝে গোশত বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে এ কার্যকম পরিচালনা করা হয়। এসময় দুই শত দু:স্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে গরুর গোশত তুলে দেয়া হয়।

এ প্রসঙ্গে নেতাকর্মীরা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই নারায়ণগঞ্জের ও রূপগঞ্জের বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের পাশে থাকতে চেষ্টা করছেন দিপু ভূঁইয়া। এ ছাড়াও রমজান মাসের শুরু থেকেই মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন তিনি। এখন সময় একে অপরের পাশে দাঁড়ানো এবং সামাজিক দূরত্ব বজার রেখে এই অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হওয়া।দিপু ভাইয়ের নির্দেশে আমাদের পাশের মানুষটি না খেয়ে রয়েছে কিনা সেটি খেয়াল রাখার চেষ্টা করছি।

বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা যুবদল এর সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও থানার নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 May 2020

রুপগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে দু:স্থদের মাঝে জেলা যুবদলের গোশত বিতরণ

www.narayanganjbarta24.com