রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে কাজী মনির সমর্থকদের শোডাউন করে ত্রান তহবিল গঠন

রুপগঞ্জে কাজী মনির সমর্থকদের শোডাউন করে ত্রান তহবিল গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশে রূপগঞ্জের তারাব পৌর এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছে তারাব পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার ২৪ আগস্ট সকালে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী কাজীপাড়া থেকে মোটরসাইল শোডাউনটি বের হয়ে  বরপা,তারাব,গন্ধর্বপুর হয়ে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় । এই মোটরসাইকেল শোডাউনের নেতৃত্ব দেন তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন। এসময় উপস্থিত ছিলেন,তারাব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ আহমেদ,তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, বিএনপি নেতা আলী আকবর স্বপন, নূর হোসেন,আক্তার হোসেন, আরমান ভূইয়া,যুবদল নেতা রাজীব, কাজী আরিফ, নূরুল ইসলাম রিপন, ফারুক, কাজী মাছুম, ছাত্রদল নেতা সানী, স্বেচ্ছাসেবক দল নেতা নাইম,খোরশেদ,সাইফুল ,মঞ্জু,হালিম,কামরুল প্রমুখ।

তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে আমরা রাজপথে আছি। তারাবর মাটি কাজী মনিরুজ্জামানের ঘাটি। আমরা বন্যার্তদের পাশে আছি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের উদ্যোগে  জাকির হোসেন রিপনের তত্বাবধানে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন করা হয়।

About the author

SOFT PRO IT