রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো : এমপি গাজী

রুপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো : এমপি গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-১ আসনের নৌকা প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, আমি নির্বাচিত হলে রুপগঞ্জের যে সমস্ত উন্নয়কাজ চলমান রয়েছে তা বাস্তবায়ন করে রুপগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। এবারের নির্বাচন হচ্ছে উন্নয়নের নির্বাচন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় রুপসি এলাকয় তার নিজ বাস ভবনে নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশজুড়ে যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য আশাকরি আপনারা আমাকে পূণরায় জয়যুক্ত করবেন। আপনারা বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো মানুষকে অবহিত করবেন। যাতে করে দেশের মানুষ উন্নয়নের স্বার্থে পূণরায় নৌকাকে জয়ী করে।

About the author

SOFT PRO IT