খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রিয়াল ছাড়ার ইঙ্গিত রোনালদোর

রোনালদো
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : গত কয়েক দিন ধরেই চলছে গুঞ্জন। তাই রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জমা হয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। দিন যত যাচ্ছে নিকষ কালো হচ্ছে এই মেঘের বর্ণ। সরাসরি নিশ্চয়তার ছিটে ফোঁটা না মিললেও চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার পর একভাবে ইঙ্গিত দিয়ে ফেলেছেন রিয়ালের প্রাণভোমরা। অতীত কালে কথা বলাতেই দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে সবকিছুর। বি ইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, রিয়াল মাদ্রিদে থাকতে পারাটা ছিল চমৎকার কিছু।

বাক্য গঠনে শুধু অতীত কালেই কথা বলেননি রিয়ালের প্রাণভোমরা। তিনি আরও জানিয়েছেন আগামী কয়েক দিনের মাঝেই ভক্ত-সমর্থকদের কাছে বার্তা পৌঁছাবেন তিনি, আগামী কয়েক দিনের মধ্যেই আমি ভক্তদের উদ্দেশে কিছু বলবো। যারা সব সময়ই আমার পাশে ছিলেন।

চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতায় আনন্দের ভেলায় ভাসছে পুরো রিয়াল মাদ্রিদ। এমন আবেগঘন মুহূর্তে তাই সরাসরি কিছু বলতে চাননি রোনালদো, এই মুহূর্তে কারও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। আপাতত আমি কিছু বিশ্রাম নিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবো। দেখা যাক কী হয়। এমন সংশয় পূর্ণ মুহূর্তেও দলের জয় উপভোগ করছেন পর্তুগিজ তারকা, আমি কিন্তু মুহূর্ত উপভোগ করেছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 May 2018

রিয়াল ছাড়ার ইঙ্গিত রোনালদোর

www.narayanganjbarta24.com