বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বন্দর বিএমএসএফের স্মারকলিপি প্রদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর উপজেলা শাখা কমিটির সভাপতি এস এম শাহীন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিপুর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মোফাস্বল ফোরাম (বিএমএসএফ)-এর বন্দর উপজেলা শাখা কমিটির যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম দিপু,সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান (জিয়া), সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন জয়, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ডালিম হাসান, কার্যকরী সদস্য মেহেদী হাসান রিপন, মোঃ সুমন, শরীফুল ইসলাম. মোঃ শামীম ইসলাম প্রমুখ। এছাড়াও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নরায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ আবু জাহের।

About the author

SOFT PRO IT