ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাষ্ট্রীয় ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে : পীর চরমোনাই

রাষ্ট্রীয় ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে : পীর চরমোনাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা জানুয়ারি) দুপুর ১২ টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমীর হযরত মাওলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।

উক্ত সুধী সম্মেলনে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আনোয়ার হোসাইন জিহাদি, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং সেক্রেটারি মাওলানা শাহ আলম কাচপুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, প্রধান বক্তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা সানাউল্লাহ নূরী,আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার, আলহাজ্ব আব্দুর রশিদ, মো. শফিকুল ইসলাম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 January 2020

রাষ্ট্রীয় ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে : পীর চরমোনাই

www.narayanganjbarta24.com