আন্তরজারতিক জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালো পাকিস্তান

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালো পাকিস্তান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) :  পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠানো হয়েছে। ২রা আগস্ট সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে পোস্টে পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে।

তাছাড়া সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আম উপহার হিসেবে গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠিয়েছে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুত্র : ইত্তেফাক ।

About the author

SOFT PRO IT