নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সৌদি আরবে চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৯ অক্টোবর) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বিকালে দেশের উদ্দেশে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ার কথা রয়েছে। সে অনুযায়ী বিমানটির রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের কথা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গেল মঙ্গলবার প্রধানমন্ত্রী সৌদি আরব যান। সফরকালে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে সেদেশের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। তার আগে ওই দিন সকালে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

About the author

SOFT PRO IT