সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

রাতের আধারে এমপি খোকার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

রাতের আধারে এমপি খোকার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ পৌর সভার ৯ নং  ওয়ার্ডের ভট্টপুর যোল্ল পাড়া এলাকার প্রায় দুই হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও হ‍্যান্ড ওয়াস বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বুধবার রাতের আধারে ব‍্যাগ ভর্তি চাউল, ডাল, তেল, লবন, সাবান, হ‍্যান্ড ওয়াস ও মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি বলেন, আল্লাহর দিকে চেয়ে নিজেদের সহ দেশবাসী কে রক্ষার্থে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে এই মহামারির কবল থেকে বেঁচে থাকুন। বাসা থেকে বের হবেন না। খাদ‍্য সামগ্রী শেষ হলে আমাদের জানাবেন আমরা প্রয়োজনে আরোও খাবার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিব।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, জাতীয় প্রেসিডিয়াম সদস‍্য আবু নাইম ইকবাল প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 April 2020

রাতের আধারে এমপি খোকার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

www.narayanganjbarta24.com