সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা নান্নু

রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন যুবলীগ নেতা নান্নু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা পরিস্থিতিতে দু:স্থ ও অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁ আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। শনিবার (২৮ মার্চ) ১০ টায় রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে ১শ জন হতদরিদ্রদের  মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।

যুবলীগ নেতা নান্নু বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার ২৬ মার্চ ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছেন। এ সময়ে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছেন। এ কারণে ভাসমান দোকানদার, ভ্যানচালক, দিন মজুরসহ অতিদরিদ্ররা বেকার হয়ে পড়েছেন। তাদের কোন আয়ের পথ নেই। তাই সামর্থ অনুযায়ী অতিদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, ময়দা, লবণ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য বিতরণ করেছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 March 2020

রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা নান্নু

www.narayanganjbarta24.com