নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে শতাধিক মানুষের মুখে খাবার দিলো টিম খোরশেদ

রাতের আঁধারে শতাধিক মানুষের মুখে খাবার দিলো “ টিম খোরশেদ ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : ৩১শে জুলাই শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানার কেন্দ্রীয় লঞ্চ ঘাট, রেলস্টেশন, বাসষ্টেশন সহ শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক নিম্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ। সহযোগিতায় ছিল টাইম টু গীভ ও হু ওয়ানস নীড হেল্প। ওই দিন রাত ১১ টায় টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন  এলাকায় ঘুরে ঘুরে রিক্সাচালক, শ্রমজীবী মানুষ সহ রাস্তায়, লঞ্চ ঘাট, রেল ষ্টেশন, বাস ষ্টেশনে বাস করা ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা ভুনা খিচুড়ির প্যাকেট তুলে দেয়া হয়।

গত ১০ দিনের মধ্যে ৬ দিনে মহানগরীর সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় কয়েক দফা রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টিম খোরশেদ এর সেচ্ছাসেবী  আনোয়ার মাহমুদ বকুল, রানা মুজিব, হাফেজ শিব্বির, মো.শহীদ, আশরাফুল নিরব ও নাইম মোল্লা।

টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যতদিন করোনা মহামারী চলবে ততদিনই আমরা আল্লাহর রহমতে আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য ও পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা এবং করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার কাজ চালিয়ে যাব ইনশা আল্লাহ।

উল্লেখ্য যে, টিম খোরশেদ করোনার শুরু থেকে গত দেড় বছর যাবত করোনা প্রতিরোধে সম্মুখভাগে থেকে কাজ করছে।

About the author

SOFT PRO IT