ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজস্ব ফাঁকি দিয়ে কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরি, গ্রেফতার ১

রাজস্ব ফাঁকি দিয়ে কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরি, গ্রেফতার ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় অননুমোদিত জান্নাত ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির দায়ে মো. শিমুল তালুকদার (৩৮) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ১২ই জুন রাত ৯টায় ফতুল্লা থানাধীন নিতাইপুর (মামুদপুর) এলাকায় অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অনুমোদনহীন কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল ও মানহীন খাদ্য পানীয় এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির জব্দ করে র‌্যাব-১১ এর সদস্যরা।

আজ ১৩ই জুন রবিবার বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী সরকারী অনুমোদন না নিয়ে কয়েক বছর যাবৎ ফতুল্লা থানাধীন নিতাইপুর (মামুদপুর) এলাকায় জনৈক আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে জান্নাত ফুড এন্ড বেভারেজ নামক কারখানা চালিয়ে আসছিল বলে জানা যায়। এছাড়া বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উক্ত কারখানায় দীর্ঘদিন যাবৎ ভেজাল ও মানহীন খাদ্য পানীয় জান্নাত ফ্রুটি, সূর্য ম্যাংগো ফ্রুটিসহ বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে। এই সকল ভেজাল খাদ্য পানীয় উৎপাদনে ক্ষতিকর বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান ব্যবহার করে আসছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। জান্নাত ফুড এন্ড বেভারেজ কারাখানার ভেজাল খাদ্য পানীয় বাজারজাতের জন্য ব্যবহৃত লেবেলে ঠিকানা হিসেবে ঢাকা-বাংলাদেশ লেখা থাকলেও গ্রেফতারকৃত আসামী অবৈধ উপায় অবলম্বন করে ফতুল্লা থানাধীন নিতাইপুর (মামুদপুর) এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করে আসছে যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা ।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, অনুসন্ধানে আরও জানা গেছে উক্ত কারখানার নামে কোন ভ্যাট রেজি: নেই। উক্ত অনুমোদনহীন কারখানা হতে কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ভেজাল ও মানহীন খাদ্য পানীয় উৎপাদন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল বলে জানান যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 June 2021

রাজস্ব ফাঁকি দিয়ে কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরি, গ্রেফতার ১

www.narayanganjbarta24.com