জাতীয় প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিয়িং কাইন্ড গ্রুপের ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন

রাজধানীতে বিয়িং কাইন্ড গ্রুপের ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : রাজধানীতে বিয়িং কাইন্ড গ্রুপের ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে উপলক্ষে ফেসবুক গ্রুপ বিয়িং কাইন্ড -এই খাবার টুকু যার প্রয়োজন- শীর্ষক একটি মানবতাবাদী প্রচারণা কার্যক্রম গ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের সামনের রাস্তা থেকে এই প্রচারণা শুরু হয়। চারুকলা অনুষদের শিক্ষক গুপু ত্রিবেদী এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় বিয়িং কাইন্ড গ্রুপের উদ্যোক্তা এডমিন শামিম এলাহী, এডমিন রফিক সুলায়মান এবং প্রতিষ্ঠাতা সদস্য সবুজ শফিকুল উপস্থিত ছিলেন। বিয়িং কাইন্ড একটি আলোচিত ফেসবুক গ্রুপ। মানবিক মূল্যবোধ প্রচারে গ্রুপটি কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 November 2019

রাজধানীতে বিয়িং কাইন্ড গ্রুপের ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন

www.narayanganjbarta24.com