বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন

রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরে উৎসবমুখর পরিবেশে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে  ম্যানেজিং কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ।

এতে অভিভাবক সদস্য পদপ্রার্থী কাজী মোঃ কবির হোসাইন , মোট ৭৮২ ভোট পেয়ে ১ম স্থান, মো: আবু ইউসুফ ভূইয়া মোট ৭৭৫ ভোট পেয়ে ২য় স্থান, মো: ইকবাল হোসেন ভূইয়া মোট ৬৩৮ ভোট পেয়ে ৩য় স্থান ও মো: হাবিবুর রহমান মিয়া মোট ৪৮২ ভোট পেয়ে ৪য় স্থান হয়েছেন।

এছাড়া সংরক্ষিত অভিভাবক সদস্য পদে রাহিমা বেগম সিলেকসনে জয়ী হয়েছেন । এদিকে নির্বাচনে বিজয়ী প্রার্থীরা  মদনপুর বাজারে আনন্দ  মিছিল বের করেন ।

About the author

SOFT PRO IT