নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রবিউলের স্ত্রীর শারীরিক খোঁজ নিতে বাড়িতে ছুটে গেল সায়েক রেজা

রবিউলের স্ত্রী'র শারীরিক খোঁজ নিতে বাড়িতে ছুটে গেল সায়েক রেজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. রবিউল হোসেন এর অসুস্থ সহধর্মিণীর শারীরিক খোঁজ খবর নিতে তার বাসভবনে গেলেন একই ওয়ার্ডের আরেক তরুণ কাউন্সিলর প্রার্থী সায়েক শহীদ রেজা অনি। ২২ই ডিসেম্বর বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেনের স্ত্রীর শারীরিক খোঁজ খবর নিতে যান তিনি। এ সময় অনি রবিউল হোসেনের স্ত্রীর সাথে কুশলাদী বিনিময় করেন এবং তার পা ছুঁয়ে সালাম করে আসন্ন নির্বাচন উপলক্ষে তার কাছ থেকে দোয়া নেন।

জানা গেছে, বিগত বেশ কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন রবিউল হোসেন এর স্ত্রী। বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে ঢাকার ল্যাবএইড হাসাপাতালে রেফার্ড করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসভবনে নিয়ে আসলে তাকে দেখতে যান সায়েক শহীদ রেজা অনি।

About the author

SOFT PRO IT