বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যৌন হয়রানী মামলায় লম্পট জনী বন্দরে গ্রেফতার

রূপগঞ্জে ২শ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে মায়ের সামনে মেয়েকে যৌন হয়রানীর মামলায় জনী (২২) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১৪ই জুন সোমবার রাতে বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লম্পট জনী  বন্দরের পশ্চিম কেওঢালা এলাকার আবদুল গাফফারের ছেলে।

এর আগে জনীর মামা মাসুদকে গ্রেফতার করে পুলিশ। গত ১২ই জুন বিকালে বন্দরের মদনপুর বাজার এলাকা থেকে মায়ের সামনে থেকে স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ১৩ই মে কৌশলে পালিয়ে সে আসে। এরপর সোমবার মেয়েকে ঢাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে আসতে মদনপুর বাসষ্ট্যান্ডে এলে সেখানে মেয়েকে যৌন হয়রানী করা হয়। গ্রেফতাকৃতকে আজ ১৫ই জুন মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 June 2021

যৌন হয়রানী মামলায় লম্পট জনী বন্দরে গ্রেফতার

www.narayanganjbarta24.com