রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যৌতুকের টাকার লোভে গৃহবধূকে নির্যাতন

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামিয়া আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য অমানুষিক নির্যাতন করে যৌতুক লোভী স্বামী মো. সজিব মিয়া। গত ১০ই ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দইল এলাকায় এ ঘটনা ঘটে। ১১ই ডিসেম্বর শনিবার দুপুরে সামিয়া আক্তার বাদী হয়ে স্বামী সজিব মিয়াসহ চার জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সামিয়া আক্তারের অভিযোগ থেকে জানা যায়, গত দুই বছর আগে সজিবের সাথে সামিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সজিব মিয়া তার স্ত্রী সামিয়া আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। গত এক বছর আগে সামিয়া আক্তারের পিতা মেয়ের সুখের কথা ভেবে ৩ লাখ টাকা পরিশোধ করে। শুক্রবার রাতে আরো ২ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দিলে টাকা দিতে অস্বীকার করে। এ সময় সজিব মিয়া তার স্ত্রীকে বেধড়ক পেটালে সে মাটিতে লুটে পরে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT