নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যেখানে নৌকা নাই, সেখানে লাঙ্গলই শেখ হাসিনা মার্কা : সেলিম ওসমান

যেখানে নৌকা নাই, সেখানে লাঙ্গলই শেখ হাসিনা মার্কা : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : যেখানে নৌকা নাই, সেখানে লাঙ্গলই শেখ হাসিনা মার্কা সংক্ষিপ্ত এক বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, গত ১০ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ১০ মিনিটে বলে শেষ করা যাবে না। ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় খানপুর এলাকায় একটি পথ সভায় তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রুল মডেলে পরিনত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকা আপনাদের ধরে রাখতে হবে। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনে আবারো শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে দেখবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী ৫ বছরে ২৫ বছর এগিয়ে যাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসন থেকে মহাজোটের প্রার্থী মনোনীত করেছেন।  এ সময় তিনি তার সাথে উপস্থিত সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে কণ্ঠে মেলানোর আহবান রাখেন। সেলিম ওসমানের আহবানে এ সময় খানপুর এলাকায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠে।  সংক্ষিপ্ত সভা শেষে এমপি সেলিম ওসমানের নেতৃত্বে গণমিছিলটি যাত্রা শুরু করে।

নারায়ণগঞ্জে মহাজোট প্রার্থীর লাঙ্গল প্রতীকের গণমিছিল জনসমুদ্রে রূপ  করেন। জনসমুদ্রে পরিণত হওয়া উক্ত মিছিলের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান। শহরের খানপুর এলাকা থেকে শুরু হওয়া উক্ত মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে ২নং রেল গেইট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় চাষাঢ়া এলাকায় এসে মিছিলটি শেষ হয়।

বিকাল ৩টা থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে খানপুর এলাকায় পথ সভা স্থলে এসে জড়ো হতে থাকে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ মহাজোটের অন্যান্য শরীক দল গুলোর পক্ষ থেকে বিশাল বিশাল মিছিল যোগদান করে। রাজনৈতিক দল গুলোর পাশাপাশি মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের নেতৃত্বে শত শত মিছিল খানপুর এলাকায় এসে জমা হয়। মহাজোট মনোনীত প্রার্থী সেলিম ওসমান যখন সভা স্থলে এসে উপস্থিত হয় ততক্ষনে পথ সভা স্থলটি জনসমুদ্রে পরিনত হয়ে যায়।

About the author

SOFT PRO IT