নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুব কল্যান সংসদের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের ড্রেস বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে শুক্রবার বিকাল-৪.০০ টায় কুমুদিনী বাগান এলাকায় একটি অরাজনৈতিক সংগঠন যুব কল্যান সংসদের উদ্যোগে (অবৈতনিক স্কুল) যুব কল্যাণ শিক্ষা নিকেতনের প্রায় ৪৫ জন কোমল মতি শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। গরীব শিক্ষার্থীরা তাদের স্কুলে পোশাক পেয়ে খুবই আনন্দিত।

এছাড়াও যুব কল্যাণ সংসদ এসব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত রাখবে বলে জানান সংগঠনটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন জাহিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT