প্রযুক্তি বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা মাসুম আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) : বন্দর থানা যুবলীগ নেতা ও ব্যবসায়ী মো. মাসুম আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে রবিবার বিকেলে তিনি বন্দর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং-৭৯৩।

জিডিতে যুবলীগ নেতা মাসুম  উল্লেখ করেন, গত ১৭নভেম্বর দুপুর থেকে (এমডি মাসুম) নামে আমার নিজস্ব ফেসবুক আাইডিটি হ্যাক করিয়া কে বা কাহারা  আমার পরিচিত জনদের কাছে টাকা পয়সা দাবীসহ বিভিন্ন ধরনের ম্যাসেজ প্রদান করছে। বর্তমানে আমি আমার আইডিতে প্রবেশ করতে পারছিনা। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।

এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বন্দর থানা যুবলীগনেতা মাসুম আহমেদ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 November 2019

যুবলীগ নেতা মাসুম আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

www.narayanganjbarta24.com