বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা খান মাসুদ সুস্থ হওয়ায় শুকরানা দোয়া

যুবলীগ নেতা খান মাসুদ সুস্থ হওয়ায় শুকরানা দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : যুবলীগ নেতা খান মাসুদ শারিরীকভাবে সুস্থ হওয়ায় শুকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধু মহলের উদ্যোগে ৪ঠা ফেব্রুয়ারি  শুক্রবার বাদ আছর খান বাড়িস্থ তার অফিসে এই দোয়ার আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা মজুমদার সোলাইমান।

দোয়ার আগে উপস্থিত সকলের উদ্দেশ্যে খান মাসুদ বলেন, আমি নির্বাচন করেছি, তাতে কি হয়েছে তা আমার জনগণ জানে। জনগণের ভোটে আমার ফলাফল কি হয়েছে তা সকলে জানে। আমি খান মাসুদ ছিলাম, আছি ও ইনশা আল¬াহ মৃত্যুর পূর্ব মুর্হূত পর্যন্ত থাকবো। নির্বাচন ১৬ জানুয়ারি শেষ হয়েছে। কে কাউন্সিলর তা আমার দেখার বিষয় না। আমার নেতাকর্মী, সমর্থকদের কেউ কিছু বলবে তার জবাব ১২ ঘন্টার মধ্যে দিব ইনশা আল্লাহ্। আমার কোন লোককে অন্যায়ভাবে কিছু বলবে এমন লোক আমি বন্দরের মাটিতে দেখি না। সাবধান অন্যায়ভাবে আমার কোন লোককে কেউ বিন্দু পরিমান কিছু বললে ১২ ঘন্টা সময় দিব না। আমার গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ কর্মীরা আমার প্রাণ।

দোয়ায় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, ইব্রাহীম , মাসুম আহম্মেদ, নুরা মিয়া, নূর ইসলাম, আওলাদ হোসেন, কামাল হোসেন, ডালিম হায়দার,  বাবু মোল্লা, বাতেন, মনির, শেখ মমিন, মো. হোসেম, আরিফুল ইসলাম হিরা, রাজু আহমেদ,  মোকলেস, উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন এলাকা হতে আগত দলীয়সহ সর্বস্তরের লোকজন।

About the author

SOFT PRO IT