বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন বন্দর থানা যুবলীগ। মঙ্গলবার ১৮ অক্টোবর রাত ৭ টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ কল্পনা মার্কেটে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ও কর্মী-সমর্থকদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, শেখ রাসেল হত্যাকারীদের বাঙালী জাতি কখনো ক্ষমা করবে না ।

স্বাধীনতাবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে জাতির জনককে স্বপরিবারে হত্যা করে বাঙালী জাতির ইতিহাসে কালিমা লেপন করেছিল। আজ জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যখন দেশ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আর অন্যদিকে সেই স্বাধীনতার পরাজিত শত্রু দেশবিরোধী নানা যড়যন্ত্রে লিপ্ত। এসময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান,

বন্দর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, বাপ্পী পাঠান, লাভলু প্রধান, মাকসুদ হাসান, সানি খান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য মো. রাজু আহমেদ, আকিব হাসান রাজু, নুর হোসেন (নুন্না), আরিফুল ইসলাম অপু, মোকলেছ পাবেল প্রমূখ। আলোচনা শেষে শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদেরি।

About the author

SOFT PRO IT