রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিলে নিপুর নেতৃত্বে যোগদান

যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিলে নিপুর নেতৃত্বে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আলহাজ্ব এহসানুল হাসান নিপুর নেতৃত্বে সম্মেলনস্থানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিল অনুষ্ঠান সফল ও স্বার্থক করার লক্ষ্যে শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় হাজী এহসানুল হাসান নিপু নেতা কর্মী নিয়ে নারায়ণগঞ্জ চাষাঢ়া হতে রওয়ানা হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠতব্য সম্মেলনস্থলে সমবেত হন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন মিয়া, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, মোঃ শরিফ হোসেন, মো. মান্নান, মো. আকিল, মো. ইমন, যুবলীগ নেতা খান মাসুদ, লুৎফর রহমান, মে. মাসুম আহমেদ, ডালিম হাসান, শেখ মমিন, ফারুক প্রধান, মো. হোসেন, রতন সরকার নিলয়, মো. সানি, মো. মাকসুদ, বাবু মোল্লা, মেহেদী খান, রাজু আহমেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT