সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

যুবলীগের ওয়ার্ড কমিটির সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুবলীগের ওয়ার্ড কমিটির সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগের ওয়ার্ড কমিটির সম্মেলনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুলাই) বিকালে জামপুর ইউনিয়নে পাকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামপুর ইউ পি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির ভূইয়ার সার্বিক সহযোগিতায় জামপুর ইউ পি যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের  সাংগঠনিক সম্পাদক হাজী কামাল, দেওয়ান শরীফ ,  উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ফরিদ ভূইয়া, কাঁচপুর যুবলীগের সভাপতি মাহাবুব আলম, জামপুর ইউ পি যুবলীগের সভাপতি সামছুল আলম, যুগ্নসম্পাদক আব্দুল খালেক, সহসভাপতি আল মামুন দেওয়ান , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ আওয়ামীলীগ ,যুবলীগ ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  সোনারগাঁয়ের আওয়ামীলীগের যোগ্য ব্যাক্তি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত , আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের  থেকে আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সোনারগাঁয়ের এম পি হিসাবে দেখতে চাই।

About the author

SOFT PRO IT