নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবনেতা আজমেরী ওসমানের শান্তি শোভাযাত্রা

যুবনেতা আজমেরী ওসমানের শান্তি শাভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (খায়রুল ইসলাম) : নির্দলীয় সরকারে অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন করে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা ব্যাপী অবরোধের শেষের দিনে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর, মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ভোর ৬ টা থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধের ডাক দেন বিএনপি, এই অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রতিনিয়তই কর্মসূচি পালন করেছেন আজমেরী ওসমান। বুধবার (১৩ ডিসেম্বর ) বিকেলে আজমেরী ওসমানের নেতৃত্বে  আল্লামা ইকবাল রোড থেকে মিছিলটি বের হয়।

এই সময়ে বিএনপির ডাকা ১১তম দফায় অবরোধ কর্মসুচির বিরুদ্ধে প্রতি বারের মতো এইবার ও সাদা পতাকা উঠিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়। এসময় হরতাল বিরোধী স্লোগান দেন নেতাকর্মীরা সহ সাধারন জনগন। নেতা কর্মীর বলেন যারা বলে হরতাল তাদের মাথার পানি ঢাল এই স্লোগানটি দিয়ে শান্তি সমাবেশ শুরু করেন।

পরে দুপুরে খাবার পরিবেশন শেষে উক্ত হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ শোভাযাত্রাটি মূল কেন্দ্র চাষাড়া হয়ে পাঠানটুলি,সিদ্দিরগঞ্জ, চিটাগাংরোড,সাইনবোর্ড পুনরায় চাষাড়া হয়ে নিতাইগঞ্জ হয়ে কলেজ রোড বাসায় ফিরে এসে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন আজমীর ওসমান।

এসময় আরো উপস্থিত ছিলেন কাজী আমীর, হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা,  মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেনসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT