নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও যুব সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে ফতুল্লা থানা যুবদলের পক্ষ থেকে দাপা হক রোলিং মিলস মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা যুবদল নেতা সাগর সিদ্দিকীর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল খান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক মীর ইমন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ সাজ।

এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা পরিবহন শ্রমিক দলের সদস্য সচিব সুমন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মান্নান ফতুল্লা থানা যুবদল নেতা আরিফ হাসান, জীবন, আবিদ হাসান হৃদয়, শাখাওয়াত অনি, হৃদয়, মনির সহ ফতুল্লা থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT