সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ডাকাত

যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ডাকাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেসবুক লাইভে এসে এক যুবককে পেটানোর ভিডিওতে ভাইরাল হওয়া শাহ আলম (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ২৯ জুলাই শুক্রবার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতারের পর ডাকাতির মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফাতর শাহ আলম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোঘরাপাড়া ইউনিউনের চিনিস গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভিডিওতে শাহ আলমকে পুলিশের সোর্স দাবি করা হলেও ওসি হাফিজুর তা অস্বীকার করছেন।

ওইদিন ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাহ আলম নামের এক যুবক মিউজিক বাজিয়ে নাচতে নাচতে আরেক যুবককে প্লাস্টিকের সবুজ রঙের পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে লাঠিপেটা করছে। পেটানোর সময় ওই যুবক হাউমাউ করে চিৎকার করলেও তাকে একের পর এক আঘাত করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শাহ আলমের গ্রেফতারের দাবি ওঠে।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শাহ আলমের ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২ ডাকাতের দ্বন্দ্বে ভিডিওটি ভাইরাল করা হয়। নির্যাতিত যুবক ডাকাত সাদ্দামের সহযোগী। লেনদেন নিয়ে দ্বন্দ্বে ওই যুবককে পেটায় শাহ আলম।

তিনি আরও জানান, শাহ আলমের সঙ্গে পুলিশের কোনো সর্ম্পক নেই। পুলিশের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসা করতো সে। মূলত সে একজন ডাকাত। তাকে শুক্রবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 July 2022

যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ডাকাত

www.narayanganjbarta24.com