জাতীয় সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযাদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম  সরকার পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

উপহার সামগ্রী হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত কর্মকর্তারা কোভিড-১৯ মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এই সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 May 2020

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

www.narayanganjbarta24.com