নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যারা এখনও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে রুখতে হবে : পারভীন ওসমান

যারা এখনও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে রুখতে হবে : পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর শততমবর্ষ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে বন্দর উপজেলার মদনপুরের ৫ নং ওয়ার্ডে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মদনপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো। কিন্তু উনার ঋণ শোধ করতে পারবো না। উনার জন্মদিন উপলক্ষ্যে বড় করে অনুষ্ঠান করার প্লান ছিলো। কিন্তু করোনা ভাইরাসের জন্য তা করা হলো না। তবে বঙ্গবন্ধু আমাদের জন্য যা করে গেছেন তা কোন দিন শোধ করার মতো না। আমরা যার জন্য স্বাধীনতা পেয়েছি। তার স্বপরিবারকে হত্যা করা হয়েছে। যারা এই দেশে এখনও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির সাবেক নেত্রী শারমিন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাহিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী ইসহাক, নজরুল ইসলাম সুইট, ফাতেমা রহমান, জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ছাত্র সমাজের মহানগর সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, মুকিদ প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 March 2020

যারা এখনও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে রুখতে হবে : পারভীন ওসমান

www.narayanganjbarta24.com