সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

যাত্রীবেশে ইয়াবা পাচারকারী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

যাত্রীবেশে ইয়াবা পাচারকারী স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যাত্রীবেশে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টার সময় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে গ্রেফতার হয়েছে এক নারী ও এক পুরুষ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল।

গ্রেফতার দুইজন হলেন, জামাল হোসেন (৩০) ও রহিমা (২৮)। তারা কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক অনুসন্ধানের বরাতে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জানান, গ্রেফতার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে সাধারণ বাস যাত্রীর ছদ্মবেশ ধারণ করে তাদের ব্যবহৃত ব্যাগে অবৈধ মাদক ইয়াবার বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল।

আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে ইয়াবা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT