নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোশতাকরা সক্রিয় আছে : এমপি শামীম ওসমান

মোশতাকরা সক্রিয় আছে : এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বাতা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকে অন্য কেউ মারতে পারেনি। আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, তবে দরজা খুলে দিয়েছিল মোশতাকরা। এরা যে কত সক্রিয় তা বোঝা যায়। যখন দেখি নারায়ণগঞ্জে ২৬ বছরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা হুলিয়া প্রাপ্ত হয়। তখন বুঝি মোশতাকরা সক্রিয় আছে এবং থাকবে। শনিবার (২৩ এপ্রিল) শহরের একটি রেস্টুরেন্টে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, সেদিন জাতির পিতার কন্যা একটা বক্তব্য দিয়েছেন। আমিও একথা অনেক দিন ধরেই বলছি। অনেকে সিরিয়াসলি নিচ্ছেন, অনেকে নিচ্ছেন না। তিনি সেদিন বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। এর সঙ্গে জড়িত জামায়াত, বিএনপি, জড়িত কামাল হোসেন, মান্না সাহেবরা কমিউনিস্ট পার্টিসহ আরও অনেকে। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আওয়ামী লীগ এক থাকলে এরা কোনো কঠিন বিষয় না। সমস্যা হলো ঘরের ভেতরকার খন্দকার মোশতাকের বংশধররা।

About the author

SOFT PRO IT