ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোবাইল প্রদানে অসম্মতি, মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মেহেরাজ ইসলাম শাওন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ২৬শে ফেব্রুয়ারি শনিবার সকালে ফতুল্লার ভুইগড়ে গিরিধারার আলামীন টাওয়ারের অস্টম তলায়। নিহত মেহেরাজ ইসলাম শাওন লক্ষিপুর জেলার  রায়পুর থানার রায়পুর গ্রামের আ: রাজ্জাকের পুত্র।

নিহতের মায়ের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক বোরহান জানায়, নিহত মেহেরাজ ইসলাম শাওন ঢাকার  যাত্রাবাড়ীতে অবস্থিত তামিল মিল্লাত মাদ্রাসার দাখিল বিভাগের আবাসিক ছাত্র। মাঝে মাঝে সে ফতুল্লার ভুইগড় গিরিধারাস্থ আলামীন টাওয়ারের ৮ম তলায় বসবাসরত তার বাবা-মায়ের নিকট নিজ বাসায় আসতো। গত কয়েক দিন পূর্বে সে মাদ্রাসা থেকে গিরিধারায় বসবাসরত পরিবারের নিকট আসে। প্রতিদিনই সে তার মায়ের মোবাইল ফোনে গেমস খেলতো। শুক্রবার রাতে ও সে গেমস খেলার জন্য তার মায়ের নিকট মোবাইল ফোন চায়। তার মা মোবাইল ফোন প্রদানে অসম্মতি জানিয়ে তাকে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে বলে। পরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরাজ ইসলাম শাওনকে  তার নিজ ঘরে ডাকতে গেলে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত নিহতের মৃত দেহ। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত দেহ নিচে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

About the author

SOFT PRO IT