র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মোবাইল ও ওষুধের দোকানে চুরি, ১৪ লাখ টাকার মালামাল লুট

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে নূর ড্রাগ হাউস ও মায়ের দোয়া মোবাইল অ্যান্ড সার্ভিসিং নামে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নূর ড্রাগ হাউস থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ ও মায়ের দোয়া মোবাইল অ্যান্ড সার্ভিসিং থেকে মোবাইল ফোন, চার্জার, এমবি কার্ডসহ সাড়ে ১৪ লাখ টাকার মালামাল চুরি হয়। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়ের প্রতাপেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আজিজুল হক ও মহিন উদ্দিন জানান, উপজেলার প্রতাপেরচর এলাকায় দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১১টার দিকে আমরা দোকান বন্ধ করে বাসায় চলে যাই। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি আমাদের দোকানের তালা ভাঙা ও শাটার খোলা।

এ সময় নূর ড্রাগ হাউসের ভেতরে প্রবেশ করে দেখতে পাই রেকে থাকা বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ওষুধ চুরি হয়। একই সঙ্গে মায়ের দোয়া মোবাইল অ্যান্ড সার্ভিসিং দোকান থেকে মোবাইল ফোন, চার্জার, এমবি কার্ড ও নগদ টাকাসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানায় ভুক্তভোগীরা।

About the author

SOFT PRO IT