সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মোবাইলে ফোন বিস্ফোরণে ছেলের পর মায়ের মৃত্যু

আড়াইহাজারে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : সোনারগাঁয়ে মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যুর ২৪ ঘন্টা না যেতেই মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল ফোন বিস্ফোরণে ঘরে আগুন লেগে দগ্ধ কলেজ ছাত্র অপূর্ব দাসের মারা যাওয়ার এদিন পর মারা গেলেন তার মা বানু রানী দাস। বুধবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান।

গত রোববার সকালে মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহারের সময় বিদুৎস্পর্শে মারাত্মক ভাবে দগ্ধ হয় তার মা বানু রানী দাস ও কলেজ পড়ুয়া ছেলে অপূর্ব দাস। পরে দগ্ধ মা ও ছেলেকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। দুদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ছেলে অপূর্ব দাসের মৃত্যু হয়। ছেলের একদিন পর বুধবার সকালে মা বানু রানী দাসেরও মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের  কর্মচারী মো. মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া বানু রানী দাস ও তার ছেলে অপূর্ব দাস রোববার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুস্পর্শ হয়ে শরীরে আগুন লেগে মারাত্মক ভাবে দগ্ধ হয়।

বাড়ির মালিক মিজানুর রহমান জানান, তাদের শরীরে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। তবে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এ সময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসকরা জানিয়েছেন অপূর্ব দাসের শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মায়ের মাথায় অংশে দগ্ধ হওয়ার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়ে মা বানু রানী দাসের মৃত্যু হয়েছে। সোনারগাঁ পৌরসভার জয়রামপুর এলাকায় অপুর্ব দাসের বন্ধুমহল ও তার মা বানু রানী দাসের আত্মীয় স্বজনরা শোকাহত। কোন ভাষা নেই তার পরিবারকে শান্তনার বানি শোনাবে।  এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 June 2020

মোবাইলে ফোন বিস্ফোরণে ছেলের পর মায়ের মৃত্যু

www.narayanganjbarta24.com