রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোবাইলের জন্য প্রাণ দিলো রুপগঞ্জে এসএসসির পরীক্ষার্থী

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো প্রগতি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী রোবেল মিয়া (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৯ই মার্চ শুক্রবার বিকালে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

দাবিকৃত মোবাইল কেনার টাকা না পেয়ে পিতার সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। সে রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT