আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন, গ্রেফতার ২

মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন, গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাঁজাসহ মো. সবুজ (৩০) এবং মো.দুলাল মিয়া (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ই মার্চ শনিবার বিকালে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪.৩ কেজি গাঁজা এবং ১টি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. সবুজ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে এবং অপর আসামী মো.দুলাল মিয়া একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।

৬ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. সবুজ এবং মো.দুলাল মিয়া উভয় পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT