জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হলেন ৩ বন্ধু

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর রূপনগরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হলেন তিন বন্ধু। আজ শুক্রবার বিকালে রূপনগর থানার বিরুলিয়া সাদি তেল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : মিলন হোসেন, শামীম হোসেন হারুন (১৭) তাদের মধ্যে মিলন ফুডপান্ডায় কাজ করতেন, হারুন মেকানিক ছিলেন।

নিহতদের বন্ধু রুবেল জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিকালে ঘুরতে বের হয়েছিলেন। বিরুলিয়ায় এক তেল পাম্পের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে হারুন মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় মিলন শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপতালে দুই জনকে নিয়ে এলে সঙ্গে সঙ্গে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

About the author

SOFT PRO IT