নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মোটরসাইকেলের সিটের নিচে ফেনসিডিল, গ্রেফতার শাওন

মোটরসাইকেলের সিটের নিচে ফেনসিডিল, গ্রেফতার শাওন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শাওন মিল্কী (২০) নামের এক মাদক ব্যবসায়ী যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১০ই আগস্ট মঙ্গলবার রাত ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১১ই আগস্ট বুধবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওন মিল্কীকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক শাওন বেশ কিছুদিন ধরেই মাদক কেনাবেচা ও সরবরাহ করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT