নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদ দাতা ) : দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি মোক্তার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।
৩ জানুয়ারি রবিবার রাতে এক শোক বার্তায় লুৎফর রহমান বলেন, মোক্তার হোসেন এর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি আওয়ামীলীগের দক্ষ সংগঠক একজন কর্মী ছিলেন। তিনি খৃুবই ভালো একজন মানুষ ছিলেন। সব সময় মানুষের সহযোগিতায় পাশে থাকতেন এবং আন্দোলন, সংগ্রামে আওয়ামীলীগের সকল কর্মসূচীতে অংশগ্রহন করতেন। তার মৃত্যুতে ভালো একজন আওয়ামীলীগের নেতা হারালাম। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি । এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি ।
আজ ৪ জানুয়ারি সোমবার সকাল ১০টায় দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মোক্তার হোসেন এর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবার। উক্ত জানাযায় সর্বন্তরের জনসাধারনের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তার ছেলে খন্দকার আতিক ইশরাক সবুজ। পাশাপাশি তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ, পরিবহন নেতা মোক্তার হোসেন ৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, মোক্তার হোসেন একযোগে দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি, খাজা সুপার মার্কেটের সভাপতি, শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সিনিয়র সহ–সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ–সভাপতি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

