নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভির মাতার কবর জিয়ারতে ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর

মেয়র আইভির মাতা’র কবর জিয়ারতে ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ  সিটি করর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির মাতা মমতাজ বেগমের কবর জিয়ারতে করেছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গর্ভনর, সুপ্রীম কোর্টের এমিকাস কিউরী ড. মুফতী কাফিলুদ্দিন সরকার সালেহী। ৬ই আগস্ট শুক্রবার দুপুরে  শহিদুল ইসলামের শুভ্র ( ফয়সাল ) এর আমন্ত্রনে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে তিনি এই জিয়ারত করেন। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, পৌর পিতা আলি আহমেদ চুনকার সহধর্মিণী মমতাজ বেগম গত ২৫ই জুলাই শহরের দেওভোগের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তিনি ৫ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT