সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মেঘলার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

মেঘলার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন শাকিল মেঘলার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সহায়তায় শারমিন শাকিল মেঘলা অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

আওয়ামী লীগ নেত্রী শারমিন শাকিল মেঘলা বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ সাধ্যানুযায়ী অসহায় দরিদ্রদের পাশে এগিয়ে আসলে আমাদের সমাজ তথা দেশ আরো বেশি সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করা সম্ভব।

উল্লেখ্য, এই শীতের ফলে অসহায়-হতদরিদ্র বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট করছে। তাদের গরম কাপড়ের অভাবে বিভিন্ন রোগেও আক্রান্ত হয়ে পড়ছে। এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য অসহায় মানুষরা সাহয্য পাওয়ার আসায় থাকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 December 2019

মেঘলার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

www.narayanganjbarta24.com