সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুজিব শতবার্ষিকীতে এমপি সেলিম ওসমানের উদ্যোগে নানা কর্মসূচী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিসব ১৭মার্চ উপলক্ষ্যে সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে শহর ও বন্দরে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১০০টি মসজিদে কোরান খতম ও দোয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কৃর্তক মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেরিত( নং- ৩৭.০২.০০০০.১০৮.০৩২.০৭.২০২০/২৯বিশেষ) স্মারকে সরকারী ভাবে প্রদত্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গৃহিত কর্মসূচী গুলো আপাতত স্থগিত করে  শহর ও বন্দর এলাকায় শুধুমাত্র ১০০টি মসজিদে কোরান খতম ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সূচীর পূর্ণবিন্যাস করা হয়েছে। সব গুলো মসজিদে বাদ আসর একই সাথে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত, সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন ও করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির, গীর্জা ও পেগোডায় প্রার্থনার আয়োজন করার অনুরোধ করেছেন তিনি। আর স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পর্যায়ক্রমে কর্মসূচী গুলো পালন করা হবে। এছাড়াও ১৭ মার্চ নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা নিয়ে দোয়া সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শতজন্ম বার্ষিকী পালন করা হবে। সব শেষে বন্দর ও শহরের বেশ মোট ৬টি স্পটে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে দেড়ঘন্টা ব্যাপী আতজবাজীর ফুটানো হবে। যার মধ্যে রয়েছে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সরকারী কদম রসুল ডিগ্রি কলেজ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবন থেকে সন্ধ্যার পর আতশবাজি ফুটানো হবে।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠন গুলোর কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আপনারা নিজ উদ্যোগে আলোকসজ্জা, কোরান খতম ও দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও সরকারী ভাবে ঘোষিত কর্মসূচী পালন করতে সকলের প্রতি অনুরোধ রেখেছেন এমপি সেলিম ওসমান।

করোনা সম্পর্কে সেলিম ওসমান বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের কারনে বর্তমানে পবিত্র ওমরা ও হজ্জ পালন বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে ভারতে হিন্দুদের হোলি উৎসব বন্ধ করা হয়েছে, বিভিন্ন দেশে মসজিদে জুম্মার নামাজ বন্ধ করা হয়েছে এমনিক মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায় করার জন্য সরকারী ভাবে নিদের্শনা প্রদান করেছেন। তবে আমি বলবো করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে বসবাসকারী মানুষদের আতঙ্কিত হওয়ার কোন কারন নাই। বিশেষ সর্তকতা হিসেবে সরকার প্রবাস ফেরত ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন। আমি সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

এখানে উল্লেখ্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে ও বন্দর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বন্দরে গত ৫ বছর ধরে বৃহৎ আকারে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের কর্মসূচী পালিত হয়ে আসছিলো। সেই ধারাবাহিকতায় এ বছর মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে বৃহৎ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে ২৯ ফেব্রুয়ারী বন্দরে সুরুজ্জামান টাউয়ারে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বন্দর থানা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। যেখানে ১৭মার্চ বন্দর সমরক্ষেত্র মাঠে আনুমানিক ২০ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে মুজিবর্ষের অনুষ্ঠান উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা  হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে ৫মার্চ উক্ত নেতৃবৃন্দরা উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে নিজ উদ্যোগে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচী জমা দিয়ে প্রস্তুতি গ্রহন করা হচ্ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারনে রাষ্ট্রীয় ভাবে মুজিববর্ষের অনুষ্ঠানের পূর্নবিন্যাস করা হলে সরকারী নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের কথা চিন্তা করে গত ১১ মার্চ বন্দর উপজেলার মাসিক সভায় আয়োজিত অনুষ্ঠান গুলোও পূর্ন বিন্যাস করে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শহর ও বন্দরের ১০০টি মসজিদে কোরান খতম ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমানের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্য গুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচী গুলো বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সরকার ইতোমধ্যে স্থগিত ঘোষণা করেছেন।

About the author

SOFT PRO IT