জাতীয় নারী প্রধান খবর সংবাদ শিরোনাম সর্বশেষ সংবাদ

মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে, দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন- যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতা-সার্বভৌমত্বেই বিশ্বাস করে না।

About the author

SOFT PRO IT