নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্ত থেকে বন্দি খালেদা জিয়া আরো বেশী শক্তিশালী : এড. সাখাওয়াত

মুক্ত থেকে বন্দি খালেদা জিয়া আরো বেশী শক্তিশালী : এড. সাখাওয়াত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সরকার সাধারণ মানুষের ভোটাধীকার হরণ করেছে, এ ধরনের প্রহসনের নির্বাচন এদেশের জনগণ দেখতে চায় না। খালেদা জিয়ার ভয়ে ভীত হয়ে প্রহসনের রায়ে তাকে কারাগারে আটক করে রেখেছে। মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া আরো বেশী শক্তিশালী।

বৃহস্পতিবার (২রা আগস্ট) বিকেল ৫টায় প্রেস ক্লাবেরর দক্ষিন পাশের সড়কে বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান সহ পূণ:নির্বাচনের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

এড. সাখাওয়াত আরো বলেন, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে এই নির্বাচন কমিশন। তাদের ব্যবস্থাপনায় সাধারণ মানুষ ভোটাধীকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ নির্বাচন করতে যেখানে এ নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে সেখানে কিভাবে তারা জাতীয় নির্বাচন করবে। অতএব বরিশাল ও রাজশাহীর নির্বাচন বাতিল করে পূণরায় সেখানে নির্বাচন দিতে হবে।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনি বলেন, সাধারণ মানুষের সড়ক পথে চলাচলের কোন নিরাপত্তা নেই। নিরাপদ সড়কের জন্য এখন দেশের শিক্ষার্থীরাও রাজপথ অবরোধ করে রেখেছে। তাদের যৌক্তিক দাবীর প্রতি সামান্যতম সম্মান প্রদর্শন করেনি এ সরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ুন কবীর, জেলা শ্যমিক দলের সভাপতি নজররুল ইসলাম, মহানগর বিএনপি নেতা এড. আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশির, স্বেচ্ছাসেবক নেতা সাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।

About the author

SOFT PRO IT