বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আর নেই

মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের কদমরসুল দরগাহ শরীফের খাদেম, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান গত  ২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার নিউইয়র্ক লং আইল্যান্ড জুইস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৬ বছর।

২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার লাশ নিউইয়র্ক থেকে বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌছে। দুপুরে মরহুমের লাশ তার নিজবাড়ি বন্দরের কদম রসুল দরগাহ খাদেমপাড়ায় এসে পৌছে। বিকাল ৪টায় কদমরসুল দরগাহ শরীফের সামনে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়।

মরহুমের কফিনে রাষ্ট্রিয়ভাবে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সন্মাননা জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। মরহুমের কফিনে গার্ড অব অর্নান প্রদান করেন বন্দর থানার এসআই আনোয়ার হুসাইনের নেতৃত্বে একদল পুলিশ। মরহুমের জানাযায় বন্দরের মুক্তিযোদ্ধারাসহ রাজনৈতিক, সাংবাদিকও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মরহুমের জানাযা পড়ান কদম রসুল দরগাহ মসজিদের খতিব কাজী হাফেজ মাওলানা শরিফুল্লাহ শাহীন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 February 2020

মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আর নেই

www.narayanganjbarta24.com