বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক কমিটির সদস্য ও নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নূরবাগ পঞ্চায়েত কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ১৯ই মে বৃহস্পতিবার বিকালে বন্দর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোথাও কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্যে প্রনোদিত ভাবে একটি কুচক্রি মহল রাজু বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা, জিডি কিংবা অভিযোগ দায়ের করে নানা ভাবে হয়রানি করে আসছে। অথচ ওই সব ঘটনার রাজুর কোন সংশ্লিষ্টার প্রমাণ খোজে পাওয়া যায়নি। রাজু হোলো নূরবাগের গর্ব। সে সব সময় অসহায়দের পাশে থাকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে।

সম্প্রতি গত ১৭ই মে মঙ্গলবার রাতে বন্দর রেললাইন এলাকায় কিশোর অপরাধী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা হলেও অদৃশ শক্তির ছত্র ছাঁয়ায় রাজু ও তার বড় ভাই নূরুজ্জামানকে ওই মামলায় আসামী করা হয়। যা অত্যান্ত দু:খ জনক এবং নেক্কার জনক। এ ঘটনায় নূরবাগ পঞ্চায়েত কমিটি, নূরবাগ যুব সংগঠন ও নূরবাগ এলাকাবাসী পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশ্পাাশি প্রতিহিংসামূলক মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সে সাথে নিরিহ রাজুসহ র্নিদোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন জাবুনের সভাপতিত্বে মানবন্ধন ও প্রতিবাদ সভা চলাকালে সুধূর দুবাই থেকে মোবাইল ফোনের মাধ্যম বক্তব্য রাখেন বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ, নূরবাগ পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাছির, অর্থ ২ সম্পাদক মো. কামাল হোসেন, ঠাকুর বাড়ী এলাকার সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন, উৎস্বর্গ সমাজ কল্যান যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত উল্ল্যাহ, শিউলী বেগম ও শিল্পী বেগম সহ প্রমুখ।

নূরবাগ যুব সংগঠনের সভাপতি মো. আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নূরবাগ এলাকার যুব সমাজের পক্ষে মোঃ আমিন, সবুজ, বাবু, রাসেল, আলী নূর, সোহাগ, আলামিন, কনক আক্তার, স্বাধীন বেগম, কহিনূর বেগম, ভাষানী বেগম, রুনা বেগম, হোসনে আরা, জবেদা বেগম, মমতাজ বেগম, মিনারা বেগমসহ প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

About the author

SOFT PRO IT